ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়ায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
রোববার (১৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যেগে চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন স্তরের জনসাধরণ পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্ছু।
বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি রহমান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকমীরা। আলোচনা শেষে দোয়া মাহফিল ও আগতদের মাঝে তাবারক বিতরণ করা হয়।


