IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> রাজশাহী >> রাজশাহীতে দরিদ্র বসতি মানচিত্রায়ন কার্যক্রম বিষয়ক সভা

রাজশাহীতে দরিদ্র বসতি মানচিত্রায়ন কার্যক্রম বিষয়ক সভা

ধূমকেতু প্রতিবেদক : প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র বসতি মানচিত্রায়ন কার্যক্রম বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত নগরসভা কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় জাতীয় নগর দারিদ্রতা হ্রাসকরণ কর্মসূচি নগরের তথ্য সংগ্রহ, দরিদ্রতা যাচাই, প্রোফাইল তৈরী, পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে সঠিক তথ্য প্রণয়ণ করা প্রয়োজন। এর মাধ্যমে মহানগরীর দারিদ্রের প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যাবে।

তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর রাজশাহীতে শিল্প কারখানা তেমন না থাকায় এ অঞ্চলের অর্থনৈতিক অবস্থা তেমন ভাল নয়। বিপুল সংখ্যক জনসংখ্যা এখানে দারিদ্র সীমার নিচে বাস করে। তাদের প্রকৃত সংখ্যা বের করে জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।

সভায় রাজশাহী মহানগরীর দরিদ্র বসতি মানচিত্র উপস্থাপন ও ফলাফল উপস্থাপন করা হয়। এরপর ফলাফল নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।

রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের সদস্য সচিব নির্বাহী প্রকৌশলী নুর ইসলাম তুষার, দরিদ্র বসতি চিহ্নিত এবং মানচিত্রায়নের ফলাফল উপস্থাপন করেন আরবান পুওর সেটেলমেন্ট ম্যাপিং প্রজেক্টের টীমলিডার আঞ্জুমান আরা।

সভায় উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযীম, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, ২নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম, ২৮নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হাসান, ১০নং ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, ১০নং সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা রাজিয়া, মেয়রের একান্ত সচিব আলমগীর কবির, রাজশাহী সিটি কর্পোরেশন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের টাউন ম্যানেজার আব্দুল কাইয়ুম মন্ডল, ইউএনডিপির গভার্নেন্স এন্ড মবিলাইজেশন এক্সপার্ট বিপ্লব মন্ডল, চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, নগর দরিদ্র বস্তিবাসীর উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল হামিদ ফকির, রাসিকের টাউন প্লানার বনি আহসান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, সিডিসির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31