ধূমকেতু প্রতিবেদক, নুরুজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘায় ২০০৪ সালের নৃশংস হত্যাযজ্ঞ গ্রেনেড হামলায় নিহতদের স্মৃতিচারণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাঘা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে তাদের নিজেস্ব কার্যালয়ে এ দিবসটি পালন করা হয়।
উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবিরের সঞ্চালনা এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য মাসুদ রানা তিলু, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, আড়ানী পৌর সভার প্যানেল মেয়র কাত্তিক হাওলাদার, বাউসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবলু দেওয়ান, আড়ানী ইউপি চেয়ারম্যার রফিকুল ইসলাম ও আড়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিমন আহাম্মেদ বাপ্পীসহ আড়ানী পৌর সভা এবং সাত ইউনিয়ন আ’লীগের সভাপতি সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,আজকের এই দিনে গ্রেনেডের বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। মানুষের আর্তনাদ আর ছোটা-ছুটিতে সেখানে তৈরি হয় এক ভয়াবহ পরিস্থিতি। ঐদিন আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাস বিরোধী মিছিলপূর্ব সমাবেশে দলটির সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা এবং গুলিবর্ষণ করে পলাতক তারেক জিয়ার উদ্দেশ্যে কতিপয় ঘাতক। এই ঘটনায় সেদিন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিক।
বক্তারা বলেন, একটি দেশকে ধবংস করতে হলে যে তাদের ভাষার উপর আঘাত হানতে হয় এ শিক্ষা দিয়েছে পাকিস্থান। আর একটি রাজনৈতিক দলকে ধবংস করতে হলে যে দলীয় প্রধানকে মারার ষড়যন্ত্র করতে হয়ে এ শিক্ষা দিয়েছে তৎকালিক ক্ষমতাশীল জাতীয়তাবাদী দল বিএনপি ও জামাত।
নেতারা বলেন, প্রকাশ্য দিবালোকে রাজনৈতিক সমাবেশে এ ধরনের নারকীয় হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাওয়া বিরল। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে হত্যার উদ্দেশ্যে ভয়াবহ সেই হামলা বাঙালি জাতি কোনোদিনও ভুলবে না।
সভায় বাউসা ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, যে কোন রাজনৈদিক দলের মধ্যে লবিং-গ্রুপিং থাকতে পারে। তবে যারা জাতীয় দিবস কিংবা কেন্দ্রীয় কর্মসূচী পালন করেনা, তারা দিনে এক নেতার গান গায়, আর রাতে আরেক নেতার। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সব শেষে নৃশংস গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মীসহ চলমান রিকসা ও ভান চালকদের মধ্যে তবারক বিতরণ করা হয়।


