IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> রামেক ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু

রামেক ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন এবং উপসর্গে ৭ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে একজন মারা গেছেন। তিনি নওগাঁ জেলার বাসিন্দা।

এছাড়া করোনা উপসর্গে নিয়ে রাজশাহীর দুই জন, চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের দুই জন এবং পাবনার একজন মারা গেছেন। মারা যাওয়া লোকজনের পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন করে মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে। এছাড়া ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং তিন জন নারী। তাদের মধ্যে চার জনের বয়স ৬১ বছরের বেশি। এছাড়া ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪ জন মারা গেছেন।

তিনি আরও জানান, শনিবার সকাল ৯টা পর্যন্ত ৪১৮ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৭৭ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৯২।

বর্তমানে রাজশাহীর ৮৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৩ জন, নাটোরের ২৬ জন, নওগাঁর ১৩ জন, পাবনার ১৬ জন, কুষ্টিয়ার ৭ জন, চুয়াডাঙ্গার একজন, জয়পুরহাটের ৩ জন, সিরাজগঞ্জের একজন, নীলফামারীর একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৮৪ জন, উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৬ জন। করোনা শনাক্ত হয়নি এমন ভর্তি রয়েছেন ২৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন।

এর আগে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৭৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৮৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৮ দশমিক ৩৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ২৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31