ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে দৃষ্টিপ্রতিবন্ধী আসন্ন এসএসসি পরীক্ষার্থী টুটুল হাসানকে আর্থিক সহায়তা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ।
বুধবার উপজেলা পরিষদ চত্ত্বর ইউএনও কার্যালয়ে ওই পরীক্ষার্থীর হাতে সহায়তার অর্থ তুলে দেন ইউএনও।
উপজেলার বাঁধাইড় ইউপির মাড়িয়া গ্রামের মহির আলীর পুত্র প্রতিবন্ধী টুটুল হাসানের (১৬) এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা।
কিন্তু অদম্য এই মেধাবীর পরীক্ষার ফি বকেয়ার পাশাপাশি তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়ে দারিদ্রতার কারণে। এই অবস্থায় আর্থিক সহায়তা চেয়ে ইউএনও বরাবর আবেদন করেন টুটুল।


