IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজশাহী >> বাঘায় পাওনা টাকা ফেরত পেতে অসহায় বিধবার অভিযোগ

বাঘায় পাওনা টাকা ফেরত পেতে অসহায় বিধবার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলায় পাওনা টাকা ফেরত পেতে জাহানারা (৬০) নামের এক অসহায় বিধবা থানার স্বরনাপন্ন হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ ব্যাপারে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী বিধবা উপজেলার হরিণা গ্রামের মৃত আফতাব আলীর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, আফতাব আলী হরিণা উচ্চ বিদ্যালয়ের পরিছন্নতা কর্মী হিসাবে কর্মরত ছিলেন। বিদ্যালয় সংলগ্ন পূর্ব পার্শ্বে তার বসতবাড়ি। বাড়ির সামনে ছিল একটি মুদি দোকান। চাকুরির পাশাপাশি তিনি ব্যাবসা করতেন। ব্যাবসা সূত্রে পার্শ্ববর্তী সোনাদহ গ্রামের কছিম উদ্দিনের ছেলে কাঠ ব্যবসায়ী আব্দুল মান্নান এর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়েওঠে। বিগত চার বছর আগে আফতাব চাকুরী থেকে অবসর গ্রহণ করেন। অবসরকালীন ভাতা হিসাবে তিনি একযোগে ৩ লক্ষ টাকা পান। এ বিষয়ে কাঠ ব্যাবসায়ী মান্নান জানতে পেরে তিনি আফতাব কে বুঝিয়ে শুনিয়ে ব্যাবসার লভ্যাংশ দেওয়ার শর্তে ৩ মাস মেয়াদে ৩ জন সাক্ষীর উপস্থিতিতে ১ লক্ষ ৩০ হাজার টাকা বুঝিয়ে নেন। কিন্তু বিধি বাম টাকা লেনদেন হওয়ার কিছু দিনের মধ্যে আফতাব মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিন মাস হাসপাতালে চিকৎসা গ্রহনের পর তিনি তার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভুক্তভোগী জাহানারা বলেন, স্বামীর মৃত্যুর পর আমি পাওনা টাকা কাঠ ব্যাসায়ী মান্নানের কাছে চাইতে গেলে ৬ মাসের সময় নেয়। কিন্তু ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও তিনি টাকা না দিয়ে নানান তালবাহানায় দিবো দিচ্ছি করে ৪ বছর অতিক্রম করেছে। সর্বশেষ গেল মৌসুমের আম বিক্রি করে টাকা দিতে চেয়েছিলেন। তাই আমি গত (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০ টার সময় তার বাড়িতে টাকা চাইতে গেলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পুনরায় টাকা চাইতে গেলে মারধর করবে বলে হুমকি দেয়। এছাড়াও আর কখনও টাকা দিবে না বলে সাফ জানিয়ে দেয়। তাই আমি কোন উপায় না পেয়ে টাকা উদ্ধারের জন্য থানায় লিখিত অভিযোগ করেছি।

অভিযোগে উল্লেখিত ১নং,২ নং ও ৩ নং প্রত্যক্ষদর্শী সাক্ষী একই গ্রামের মৃত আলাউদ্দিন সরকারের ছেলে কামাল উদ্দিন (পোস্ট মাস্টার), রেকাত প্রাঃ এর ছেলে জালাল উদ্দীন, মিন্টু আলীর স্ত্রী নূরী বেগম বলেন, আফতাব ও মান্নানের মধ্যে টাকা লেন-দেনের সময় আমারা উপস্থিত ছিলাম এবং আমাদের সামনেই আফতাব ১ লক্ষ ৩০ হাজার টাকা মান্নান কে দিয়েছিল।

এ ব্যাপারে মান্নানকে মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তিনি কল রিসিভ করেননি।

স্থানীয়রা জানান, তাদের কোন ছেলে না থাকায় আফতাব মারা যাওয়ার পর তার স্ত্রী খুবই অসহায় হয়ে পড়েন। তাদের নিজের জমি না থাকায় ইউপি সদস্যের সহযোগিতায় অন্যের জমিতে একটি ছোট ঘর করে স্বামীর রেখে যাওয়া শেষ সম্বল ছোট্ট দোকানটিকে আকড়ে ধরে তিনি থাকেন সেই কুড়ে ঘরে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31