IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীর মরহুম দুই হকি খেলোয়ারের প্রতি শ্রদ্ধা

রাজশাহীর মরহুম দুই হকি খেলোয়ারের প্রতি শ্রদ্ধা

ধূমকেতু প্রতিবেদক : ২২ সেপ্টেম্বর জাতীয় হকি তারকা, রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর দুই হকি খেলোয়ার মরহুম রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২২তম এবং মরহুম শামীম রেজার ১৪তম মৃত্যু মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। এ উপলক্ষে বুধবার সকালে রাজশাহী বৈকালী সংঘের আয়োজনে এক শোক র‌্যালি করা হয়।

খেলোয়ার ও অত্র সংঘের কর্মকর্তা ও কমিটির সদস্যরা র‌্যালিটি সিএন্ড মোড় হতে বের রাজশাহীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ল²িপুর বঙ্গবন্ধু ও মিন্টু চত্বরে এসে শেষ করেন। র‌্যালি শেষে জাতীর জনক ববঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর মুর‌্যালের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওয়াহেদুন্নবী অনু, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রইস উদ্দিন আহম্মেদ বাবু, ক্রীড়া সংগঠক শওকত হোসেন আঞ্জু, আব্দুল কালাম আজাদ বাদশা, রায়হান উদ্দিন হালিম ও এস.এম সালাউদ্দিন রতন এবং সাবেক জাতীয় হকি খেলোয়ার আশরাফুল ইসলাম শিশুসহ বৈকালী সংঘের অন্যান্য সদস্য, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন ইউনিটের খেলোয়ারবৃন্দ।

সভা সঞ্চালনা করেন, বৈকালী সিংঘের ক্রিকেট কোচ নুরুজ্জামান নুরু।

সভায় উপস্থিত অতিথিবৃন্দ রাজশাহীর এই দুই কৃতি হকি খেলোয়ারের অকাল প্রয়ানে গভীর শোক ও সমবেদনা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে তাদের জীবনের স্মৃতিচারন করেন।

তারা আরও বলেন, এই হকি খেলোয়ার শুধু রাজশাহীর নয় তাঁরা পুরো বাংলাদেশের সুনাম বয়ে এনে ছিলেন। তাঁরা বেঁচে থাকলে হয়তা হকিতে বাংলাদেশ আরো ভাল করত এবং এই খেলোয়ারগণ আরও দীর্ঘদিন এই খেলার পৃষ্ঠোপোষকতা করে যেতে পারতেন। এদিকে আজ বাদ আসর এই দুই খেলোরের আত্মার মাগফেরাত কামনা করে নগরীর কাজিহাটা এক নম্বর জামে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31