IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> রাজশাহী >> রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ধূমকেতু প্রতিবেদক : উৎসব মুখর পরিবেশে নানা কর্মসূচিতে রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার বিকেলে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

বিশেষ অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নান। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি ওয়ালি খান, মোতাহার হোসেন, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আলী মুনমুন, আয়নুল হক, মোজাহার হোসেন, রফিকুল ইসলাম জুয়েল, মেহেদী হাসান, সাংগঠিনক সম্পাদক সাইদুল ইসলাম রাজু, মো. কাবাতুল্লাহ, মনোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, সেলিম রেজা, হুমায়ুন কবির, অর্থ সম্পাদক আফজাল হোসেন, সহ-অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, আইন সম্পাদক আবু নাঈম ফজলে রাব্বী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক শাহেনশাহ আলী।

আরও উপস্থিত ছিলেন, সহ-প্রচার সম্পাদক আকতার হোসেন, সহ-দপ্তর সম্পাদক দেবব্রত সিনহা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মেজবাউল হক, কার্যকরী সদস্য শরিফুল ইসলাম সাগর ও মো.সঞ্জু, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী এমপ্লয়িজ লীগের সভাপতি আবু সেলিম, রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল হক, বরেন্দ্র কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মো. জীবন, ওয়াসা শ্রমিক লীগের সভাপতি আশরাফ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লালা, আরডিএ শ্রমিক লীগের সভাপতি মিলন ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, মহানগর হোটেল ও কর্মচারী শ্রমিক লীগের সভাপতি আমিন, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, দর্জি শ্রমিক লীগের সভাপতি মো. ভোলা, সাধারণ সম্পাদক গোলাম রসুল, হরিজন পল্লী পরিচ্ছন্ন কর্মচারী লীগের সভাপতি শ্রী চন্দন, সাধারণ সম্পাদক শ্রী সুজন, ওয়েল্ডিং কর্মচারী লীগের সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মিলন, বিআরডিবি কর্মচারী শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাফিজসহ ৩২টি ইউনিটের নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31