IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> আইনজীবীর পরামর্শ নেওয়া আসামির সাংবিধানিক অধিকার : শফিকুল আলম

আইনজীবীর পরামর্শ নেওয়া আসামির সাংবিধানিক অধিকার : শফিকুল আলম

ধূমকেতু প্রতিবেদক : অপরাধী যত বড়োই হোকই না কেন গ্রেপ্তারের পর তার মনোনীত আইনজীবীর সঙ্গে পরামর্শ করার সুযোগ দিতে হবে। কারণ এটি তার সাংবিধানিক অধিকার। তাকে তার আত্মপক্ষ সমর্থনের জন্য আইনের আশ্রয় দিতে হবে। গত শনিবার বিকেলে নগরীতে অনুষ্ঠিত পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সে রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ কথা বলেন।

তিনি বলেন, যখন কোনো ব্যক্তিকে কোনো পুলিশ কমকর্তা গ্রেপ্তার করবেন তখন সাথে সাথেই গ্রেপ্তারের তারিখ, সময় ও স্থান উল্লেখ করে গ্রেপ্তারের স্মারকলিপি প্রস্তুত করে আসামির স্বাক্ষর নেবেন এবং পরিবারের লোকজনকে জানাবেন, যেন তিনি আইনের আশ্রয় নিতে পারেন।

আদালতের বিচারকরা, জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ফৌজদারি মামলার বিচার ও তদন্তে জড়িত ব্যক্তিদের ন্যায়বিচার প্রাপ্তিতে অতি উৎসাহী না হয়ে আইনানুগ পন্থায় নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করতে দিক নির্দেশনা দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম।

সভার সভাপতি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার বলেন, আসামি যদি কোনো কারণে জখমপ্রাপ্ত হয় তবে তার ব্যাখা গ্রেপ্তারের স্মারকলিপিতে অবশ্যই উল্লেখ করতে হবে এবং সংশ্লিষ্ট চিকিৎসকের মতামত নিতে হবে। গ্রহণযোগ্য ব্যাখা না হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তিনি গ্রেফতারের স্মারকলিপি প্রস্তুতে সরবরাহকৃত ফরম ব্যবহার করার প্রতি নির্দেশনা দেন। এছাড়া তিনি থানা পর্যায়ের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের আদালতে আসামির বিরুদ্ধে অপ্রয়োজনীয় রিমান্ডের আবেদনের ব্যাপারে নিরুৎসাহিত করেন।

সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল অধিকারী, অতিরিক্ত পুলিশ সুপার সুকুমার রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ ও ডেপুটি সিভিল সার্জন রাজিউল হক প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31