IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাবির মসজিদে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ

রাবির মসজিদে ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম নিয়োগে অনিয়মের অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের একাংশ। বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতিবিরোধী শিক্ষক সমাজে’র ব্যানারে আন্দোলনকারী শিক্ষকরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া রাবি উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এই অভিযোগ তোলেন তারা। গত ৪ অক্টোবর ইউজিসিতে দেয়া তথ্য প্রমাণে এই অনিয়মের বিষয়টি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক সোলায়মার চৌধুরী।

তথ্য প্রমাণের সেই পত্রে তিনি উল্লেখ করেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম নাসির উদ্দিনের চাকরি থেকে অবসর গ্রহণের পর তার ছেলে ফাহিম মহমুদকে ২৬-০৬-২০১৮ তারিখের ৬ এ-লুজ/সশা/২৪৩৮(১২) নং আদেশে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম পদে মাসিক ১১ হাজার ৩০০ টাকা হিসাবে বেতন ও অনান্য ভাতাদিসহ ৬ মাসের জন্য এডহক নিয়ােগ দেয়া হয়। এই সিদ্ধান্ত ১৬-০৮-২০১৮ তারিখে অনুষ্ঠিত ৪৮২তম সিন্ডিকেটে (৬৩নং) রিপাের্ট করা হয়। একই সিন্ডিকেটে (৬৫নং) রিপাের্ট করা হয় যে, ০৩-০৭-২০১৮ তারিখের ১৮৭৯/১৮/১২-২২৪২/সশা নং আদেশে সদ্য নিয়ােগপ্রাপ্ত সহকারী পেশ ইমাম ফাহিম মাহমুদকে কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম পদে দায়িত্ব প্রদান করা হয়। উদেশ্যমূলকভাবে একজন এডহক নিয়োগপ্রাপ্ত ইমামকে একই সাথে মসজিদের উপদেষ্টা কমিটির সাচিবিক দায়িত্ব ও মসজিদ কমিটির সভাপতির সাথে যৌথভাবে হিসাব পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এরপর ৫-১২-২০১৮ তারিখে, বিজ্ঞপ্তি নং-১৩/২০১৮ মােতাবেক কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম পদে নিয়ােগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে উদ্দেশ্যমূলকভাবে অভিজ্ঞ প্রার্থীদের বাদ দেয়ার জন্য আবেদনকারীর বয়সসীমা অনুর্ধ্ব ৩৫ উল্লেখ করা হয়।

উল্লেখ্য, উপাচার্য আব্দুস সোবহান ২২০০০-৫৩০৬০ স্কেলে অফিসার নিয়ােগের শর্তাবলী থেকে আবেদনকারীর বয়সসীমা উঠিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম পদে ১১ জন প্রার্থী আবেদন করেছিলেন। আবেদনকারীদের মধ্যে তুলনামূলক যােগ্য, অভিজ্ঞ প্রার্থীদেরকে বাদ দিয়ে ২৯ জুন, ২০১৯ তারিখে অনুষ্ঠিত ৪৯১তম সিন্ডিকেটের ৩৫নং সিদ্ধান্তে ফাহিম মাহমুদকে কেন্দ্রীয় মসজিদের ইমাম পদে স্থায়ী ভিত্তিতে নিয়ােগ দেন রাবি উপাচার্য।

উল্লেখ্য, সিন্ডিকেটের দিন সকালে উপাচার্য এই নিয়ােগ সভা করেন। এছাড়া নিয়োগ পাওয়া ফাহিম মাহমুদ ২০০৯-১০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসএস(অনার্স) ও মাস্টার্স করলেও আবেদনে তিনি এই বিষয়টি উল্লেখ করেননি। কারণ একই সেশনে তিনি ফাযিল ও কামিল ডিগ্রি প্রাপ্ত হন। নিয়মানুযায়ী একই ব্যাক্তি একই সাথে দুটি বিষয়ে ডিগ্রি পেতে পারেন না। তথ্য গােপন করে পেশ ইমাম পদে আবেদন নৈতিক স্খলন ও একটি গুরুতর অপরাধ।

এ বিষয়ে আন্দোলনকারী শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয় উপাচার্যের আশীর্বাদপুষ্ট হয়েই আবেদনকারী এই জালিয়াতি করেছিলেন। উপাচার্য সব কিছু জানার পরও অনিয়ম করে ফাহিম মাহমুদকে নিয়োগ দিয়েছেন। জানতে চাইলে তথ্য প্রমাণ সরবরাহকারী সহকারী অধ্যাপক সোলায়মান চৌধুরী বলেন, আমরা যখন ইউজিসিতে অভিযোগগুলো দিয়েছিলাম তখন সব অভিযোগের প্রমাণ সরবরাহ করা সম্ভব হয়নি। পরবর্তীতে যখন ইউজিসিতে শুনানি হয়, সেখানে আমি সাক্ষ্য দিতে গিয়েছিলাম। এবং সে সাক্ষ্য দেয়ার পরে গত ৪ অক্টোবর কতগুলো অভিযোগের প্রমাণ সেখানে জমা দিয়েছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31