IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন
Home >> রাজশাহী >> রাজশাহীতে ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

রাজশাহীতে ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার

ধূমকেতু প্রতিবেদক : ‘সবার হোক একটাই পণ, কিশোর অপরাধ করবো দমন’ এই স্লোগানকে সামনে রেখে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন-৫ এর আয়োজনে রাজশাহীতে ‘কিশোর গ্যাং অপসংস্কৃতি এবং আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় নিউ গভঃ ডিগ্রি কলেজে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রত্যেক বাবা-মাকে নিজ সন্তানের সার্বিক বিষয়ে খোঁজখবর রাখতে হবে। সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশে, তার বন্ধু কারা এ বিষয়ে সচেতন থাকতে হবে। কিশোর গ্যাং অপসংস্কৃতি প্রতিরোধে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কিশোরদের মাঝে সচেতনতা সৃষ্টি করবেন। পরিবার থেকে সন্তানকে নৈতিক শিক্ষা প্রদান করতে হবে।

মেয়র আরও বলেন, কিশোর গ্যাং অপসংস্কৃতি প্রতিরোধে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কিশোর গ্যাং সদস্যদের কোনভাবেই রাজনৈতিক প্রশয় দেওয়া যাবে না। সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ, পরিবার, শিক্ষক সমাজ সহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে কিশোর গ্যাং বলে কোন গ্যাং থাকবে না বলে প্রত্যাশা করি।

সেমিনারে সভাপতিত্ব করেন র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান তালুকদার। তিনি তাঁর বক্তব্যে বলেন, পশ্চিমা বিশে^র কিশোর গ্যাংয়ের অনুকরণে বাংলাদেশে কিশোর গ্যাংয়ের উদ্ভুব। ২০১৭ সাল থেকে অদ্যাবধি ৩৭৩জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। ৪০জনকে সংশোধনের জন্য পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে। আধিপত্য বিস্তারসহ বিভিন্ন তুচ্ছ কারণে কিশোররা অপরাধে জড়িয়ে পড়ে। কিশোর গ্যাং অপসংস্কৃতি প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও জনপ্রতিনিধিদের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন, নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল। তিনি তাঁর বক্তব্যে বলেন, কোন শিশু অপরাধী হয়ে জন্মগ্রহণ করে না। পরবর্তীতে কেন সে অপরাধে জড়িয়ে পরে তার কারণ খুঁজে বের করতে হবে। নিজ সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশে, সেটি বাবা-মাকে খেলায় রাখতে হবে। শিক্ষকরা শিক্ষার্থীদের শাসন করার ক্ষমতা হারিয়েছে, সেটি ফেরত আনতে হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।

সেমিনার শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে র‌্যাব-৫ এর পক্ষ থেকে সম্মানানা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সেমিনারে নিউ গভঃ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31