ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী শাকিল (২১) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
রোববার (১৪ নভেম্বর) বিকাল ৫ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন কাশিয়াডাঙ্গা গুচ্ছগ্রাম (০১নং ওয়ার্ড) এলাকার আব্দুল মালেকের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়াস্থ (কদম হাজীর মোড়) জনৈক জহির উদ্দিন (৫২), পিতা- মৃত কেদার শেখ এর বসতবাড়ীর সামনে বাইপাস রোড হইতে প্রেমতলী গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ শাকিল (২১) কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি মেমোরিকার্ড ও ১টি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণি ৮(গ) ধারায় মামলা প্রক্রিয়াধীন।


