ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৯ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
সোমবার (১৫ নভেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৫ জন, রাজপাড়া থানা ১ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ১ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ১ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৫ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৫ পিস ইয়াব ট্যাবলেট, ৩০ বোতল ফেন্সিডিল, ০৪ গ্রাম হেরোইন ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


