IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> রাজশাহী >> ‘রাজশাহীর হিজরাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে’

‘রাজশাহীর হিজরাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক : হিজড়া জনগোষ্ঠি সমাজ ও দেশের অবিচ্ছেদ্য একটি অংশ। তারা কোন না কোন পরিাবরে জন্ম নিয়েছে। হিজড়া জনগোষ্ঠি যেন সমাজে মথা উঁচু করে দাঁড়াতে পারে তার জন্য সরকার কাজ করছেন। আর সরকারের এজেন্ডাগুলো তাঁরা বাস্তবায়ন করছেন। মঙ্গলবার সকাল ১০টায় জেলা রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সদস্যগণ সৌজন্য সাক্ষাত করতে গেলে রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) এই কথা গুলো বলেন।

তিনি বলেন, রাজশাহীর হিজড়াদের নিয়ে তাঁর বিশেষ পরিকল্পনা রয়েছে। তিনি এই জাতিগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহন করবেন। সেইসাথে তাদের স্বাবলম্বী হতে তাঁর পক্ষ যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়াও করোনার সমস্যাা দূর হলে তাদের নিয়ে বড় আকারে সমাবেশ করে এই জনগোষ্ঠির সমস্যাগুলো শুনবেন এবং অধিকার ভিত্তিত্বে সমাধানের চেষ্টা করবেন বলে প্রতিশ্রæতি দেন রাজশাহী জেলা এসপি।

এদিকে পুলিশ সুপার রাজশাহী জেলায় হিজড়াদের সংখ্যা এবং অবস্থা সম্পর্কে জানতে চাইলে দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৪০০ জন এবং ৯টি উপজেলায় রয়েছে ৮০০জন। বর্তমানে রাজশাহীতে মোট হিজড়ার সংখ্যা রয়েছে ১২০০জন। এই হিজড়াদের কর্মসংস্থান প্রদান, নতুন কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্ত্যা তৈরী ও সহজ সুদে ব্যাংক ও এনজিও হতে ঋনের ব্যবস্থা করার জন্য পুলিশ সুপারকে অরনুরোধ করেন।

তিনি আরো বলেন, নগরীর কাশিয়াডাঙ্গায় হিজড়াদের বসবাসের জন্য একটি বহুতল ভবন হচ্ছে। এটা হলে অনেক হিজড়া নিরাপদে সেখানে বসবাস করতে পারবে বলে উল্লেখ করেন মোহনা। আলোচনা শেষে অত্র সংঘের পক্ষ থেকে পুলিশ সুপার ফুল দিয়ে শুভেচ্ছা জানান হিজড়া নেতৃবৃন্দ।

এসময়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ, সুমন দেব, মতিউর রহমান ও ইফতেখার আলম, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক সাগরিকা খান, সহ-সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যক্ষ জুলি, উপদেষ্টা ও হিজড়া গুরু হীরা খান উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31