IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> বঙ্গবন্ধুকে কটুক্তি, আব্বাস আলীকে গ্রেপ্তারের দাবি রাসিক কাউন্সিলরবৃন্দের

বঙ্গবন্ধুকে কটুক্তি, আব্বাস আলীকে গ্রেপ্তারের দাবি রাসিক কাউন্সিলরবৃন্দের

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরুদ্ধে কাটাখালি পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের আহŸায়ক আব্বাস আলীর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) কাউন্সিলরবৃন্দ।

বুধবার এক বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কাউন্সিররবৃন্দ।

বিবৃতিতে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি ও বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের বিরুদ্ধে কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীর চরম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আব্বাস আলীর বক্তব্য অসাংবিধানিক, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের চেতনা ও নীতিমালার পরিপন্থী। আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ কাটাখালি পৌর মেয়র আব্বাস আলীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

বিবৃতিতে কাউন্সিলরবৃন্দ আরও বলেন, ‘রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর পিতা বঙ্গবন্ধুর রক্তবন্ধু জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান। রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে নিয়ে অকথ্য, অশালীন, অশ্রাব্য ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আব্বাস আলী। এতে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ চরমভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।

আমরা অনতিবিলম্বে আব্বাস আলীকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিস্কার এবং রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31