ধূমকেতু প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার প্রদানের দাবীতে রাজশাহী প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা বিএনপির আয়োজনে এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আব্দুল জলিল স্মারকলিপি গ্রহণ করেন এবং দ্রæত প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দিবেন বলে নেতৃবৃন্দকে আশস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মহানগর বিএনপির সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট নাদিম মোস্তফা, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, মতিহার থানা বিএনপির সভাপতি আনসার আলী, রাজশাহী মহানগর বিএনপির যুুুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, রাজপাড়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাফিক।
আরও উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ পিন্টু, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াজির উজির, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি বজলুর রহমান কচি, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি হেদায়েতুল ইসলাম তারিফ, রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আাজাদ সুইট, মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল কাদের বকুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর মহিলা দলের সভাপতি রওশন আরা পপি, যুগ্ম সাধারণ সম্পাদক আসমাউল হুসনা ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক মুসলিমা বেলী ও ক্রীড়া সম্পাদক ডেইজি।
এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, রাবি ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহম্মেদ রাহী, যুগ্ম আহ্বায়ক সরদার জহুরুলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।


