ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২৪ নভেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ৫ জন, তানোর থানা ৬ জন, মোহনপুর থানা ৬ জন, বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১৪ জন, চারঘাট মডেল থানা ১ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ২২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, তানোর থানা পুলিশ মুজাম টুডু ওরফে মদন (৪২) ও খুশবর আলী (৫২) কে ৭৫লিটার চোলাইমদ, শ্রী শুকলাল হেমরম (৩১) কে ১৮লিটার চোলাইমদ, হানিফ আলী (২৫) ও আলামিন (২৪) কে ২গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ মামুনুর রশিদ ওরফে আনোয়ারূল (৩৫) কে ৫লিটার চোলাইমদসহ আটক করে।
অপরদিকে, দুর্গাপুর থানা পুলিশ শ্রী সঞ্জিত রায় (৩৫) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ মদিনা বেগম (৪০) কে ৫০গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


