ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : বিভাগীয় কমিশনারের সাথে পুঠিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হীরা বাচ্ছু, ভাইস চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, ভালুকগাছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাকবীর হাসান।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ, থানার ওসি সোহরাওয়াদী হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। মতবিনিময় সভা শেষে অতিথিগণ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।


