ধূমকেতু প্রতিবেদক : নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এনবিআইইউ) একাডেমিক কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর আলুপট্টিস্থ ইউনিভার্সিটির একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিভার্সিটির উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আবদুল খালেক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক রাশেদা খালেক, প্রফেসর ড. পি.এম. সফিকুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মুহম্মদ আবদুল জলিল, ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুর রউফ, যোগাযোগ ও সাংবাদিকতা অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দুলাল চন্দ্র বিশ্বাস এবং একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব রেজিস্টার রিয়াজ মোহাম্মদ।
এছাড়াও বিশেষ আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন এনবিআইইউ’র পরীক্ষা নিয়ন্ত্রক মো. জোনাব আলী। এসময় উপস্থিত ছিলেন, সকল বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ।


