ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৫ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
রোববার (২৮ নভেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৭ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন ও পবা থানা ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১১ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ১ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ০৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


