IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘ডাসকো’র নয় দাবি

রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বন্ধে ‘ডাসকো’র নয় দাবি

ধূমকেতু প্রতিবেদক : নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে নারী ও শিশু নির্যাতনের মামলা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তিসহ ৯ দফা দাবি উপস্থাপন করেছে রাজশাহীর উন্নয়ন সংস্থা ‘ডাসকো ফাউন্ডেশন’।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন-আরইউজে মিলনায়তনে ‘নারী নির্যাতনের সাম্প্রতিক পরিস্থিতি : প্রেক্ষিত রাজশাহী’ শিরোনামে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

অন্য দাবিগুলো হলো- উচ্চ আদালতে নারী ও শিশু নির্যাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি; বিচার চলাকালে নির্যাতনের শিকার নারী, শিশু ও পরিবারের নিরাপত্তা, চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা; নারী ও শিশু নির্যাতনের মামলায় সাক্ষী প্রদান প্রক্রিয়া যুগোপযোগী করা; হাইকোর্টের দেয়া ২০০৯ সালের নির্দেশনা অনুযায়ী যৌন হয়রানি প্রতিরোধ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ; পারিবারিক নির্যাতন (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০ সফল করা; ধর্ষণ, যৌন সহিংসতা, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সরকারকে জিরো টলারেন্স নীতি গ্রহণ; নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান ঘোষণা ও বাস্তবায়ন এবং সকল প্রকার বৈষম্যমূলক আইন ও নারী নির্যাতন বিরোধী আইনকে সংশোধন করে সময়োপযোগী করা।

মানবাধিকারকর্মীদের জাতীয় প্লাটফর্ম ‘ন্যাশনাল কনফ্লিক্ট ট্রান্সফরমেশন প্লাটফর্ম’ এর পক্ষে থেকে ‘ডাসকো ফাউন্ডেশন’, রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) ও নেটজ বাংলাদেশ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আকরামুল হকের উপস্থাপনায় সংবাদ সম্মেলনে নারীর প্রতি সহিসংতা প্রতিরোধে বক্তব্য উপস্থাপন করেন- ‘রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ-রিইব’র নির্বাহী পরিচালক মেঘনা গুহ ঠাকুরতা, ‘নেটজ বাংলাদেশ’ এর প্রোগ্রাম ম্যানেজার আফসানা বিনতে আমিন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে রাজশাহীর গোদাগাদী উপজেলায় নারী নির্যাতনের (যৌতুকের জন্য হত্যা ও এডিস নিক্ষেপ) শিকার হয়েছেন এমন দুইজন ভুক্তভোগী ও তাদের পরিবার নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন। সেই সাথে তারা নির্যাতনের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে জানানো হয়- যৌতুকের দাবিতে নির্যাতনের পর হত্যা করে লাশ একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। অথচ ময়নাতদন্ত রিপোর্টে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হয় এবং সেই ময়নাতদন্ত রিপোর্টের আলোকেই পুলিশ মামলাটি পরিচালনা করছে। এতে ভুক্তভোগীর পরিবার ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করছে।

এসিড সন্ত্রাসের শিকার আরেক ভুক্তভোগীর পরিবারের দাবি, গত ২ অক্টোবর স্বামীর ছোড়া এসিডে পুরো শরীর ঝলসে যায়। এই ঘটনায় মামলা হলে আসামি গ্রেপ্তার হয়। কিন্তু বর্তমানে আসামি জামিনে মুক্ত হয়ে প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হুমকি-ধামকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, নারীর প্রতি ক্ষমতায়নের বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রোল মডেল হলেও নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা এদেশের সংবাদমাধ্যমগুলোর জন্য প্রতিদিনের বিষয়। সারাবিশ্ব যেখানে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করছে সেখানে বাংলাদেশে এর চেয়েও ভয়ঙ্কর ও বর্বর মহামারী নারী ও শিশুদের উপর যৌন সহিংসতা, ধর্ষণ হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে লড়াই করছি। বিগত কয়েক বছর ধরেই ধর্ষণ ও যৌন সহিংসতার মাত্রা ক্রমাগত বেড়েই চলেছে। রাজশাহীতেও নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করছে। এর ভয়াবহতা রক্ষায় গণমাধ্যমকর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে সোচ্চার হয়ে কাজ করতে হবে।

তারা আরও বলেন, নারী নির্যাতনের শিকার হয়ে আইনের আশ্রয় নিতে গিয়ে অনেক সময় ভুক্তভোগীরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। ন্যায়-বিচার পাওয়া নিয়েও তাদেরকে শঙ্কিত থাকতে হচ্ছে। একটি পরিসংখ্যান তুলে ধরে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়- নারীদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিসংতার ঘটনা ঘটে পরিবারে। অর্থাৎ সারাদেশে ৮৬.৮% নারী নিজ পরিবারে এবং গণপরিবহন, বিভিন্ন জনসমাগমস্থলে যৌন হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন ৮১.৬% নারী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31