IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

রাজশাহীতে এনজিও ফাউন্ডেশন দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ০২ ডিসেম্বর ২০০৪ খ্রিষ্টাব্দে জারীকৃত রেজুলেশনের মাধ্যমে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানকাল-২০০৫ থেকে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সহযোগী সংস্থাসমূহের মাধ্যমে দারিদ্র বিমোচন, ভিশন-২০২১ এবং উন্নত সোনার বাংলাদেশ-২০৪১ অর্জন নিমিত্তে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে রাজশাহী জেলার সহযোগী সংস্থাসমূহ আর.এস.ডি.পি, প্রতিবন্ধি সেচ্ছাসেবী সংস্থা, পিডিও, কাঁকন বহুমুখী উন্নয়ন সংস্থা, শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, লক্ষিপুর দুস্থ্য মহিলা সংস্থা, নিকুঞ্জ বস্তি উন্নয়ন সংস্থা, নাহরিন দুস্থ মহিলা সংস্থার আয়োজনে ও রাজশাহীর দায়িত্ব প্রাপ্ত সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর ব্যবস্থাপনায় দিবসটি আনন্দঘন পরিবেশে নগরীর রানীবাজারস্থ এস.কে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়। কর্মসূচীর প্রথম পর্যায়ে কেক কেটে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর নির্বাহী পরিচালক ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহা পরিদর্শক আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, দৈনিক সোনার দেশ এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর লেবার ইন্সপেক্টের ইমরান হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশন এর চিফ কমিউনিটি ডেভেলপমন্ট অফিসার আজিজুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্স এর পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট আইনজীবী শাহীনুল হক মুন।

প্রধান অতিথি এনজিও ফাউন্ডেশন কে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং রাজশাহী জেলার সহযোগী সংস্থাগুলোর উন্নয়ন কর্মসূচীতে তার সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন। একই সাথে জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথি আকবারুল হাসান মিল্লাত বিএনএফ এর উন্নয়ন কর্মসূচীতে সহযোগি সংস্থাগুলোর কর্মসূচীর প্রশংসা করেন এবং এর পরিধি বৃদ্ধি করার পরামর্শ দেন। তিনি সকলকে উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে অত্র অঞ্চলের দারিদ্রতা কমাতে সহায়ত ভূমিকা পালনের আহবান জানান।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সকল সহযোগি সংস্থা সমূহকে বিএনএফ দিবসের শুভেচ্ছা স্বারক ক্রেস্ট প্রদান করেন। এনজিও ফাউন্ডেশনের পক্ষ থেকেও অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয় এবং উপকারভোগী ১৮জন সদস্যকে কম্বল প্রদান করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31