IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> উচ্ছেদ শুরু কাটাখালি মেয়র আব্বাসের অবৈধ মার্কেটের

উচ্ছেদ শুরু কাটাখালি মেয়র আব্বাসের অবৈধ মার্কেটের

ধূমকেতু প্রতিবেদক : শুরু হলো কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তৈরি অবৈধ দোতলা মার্কেট ভাঙ্গার কাজ। একই সঙ্গে ভাঙ্গা হবে এই এলাকায় সব অবৈধ স্থাপনা।

শনিবার সকাল ৯ টা থেকে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে কাটাখালী বাজারের বাস স্ট্যান্ডের পাশে সরকারি খালের উপরে নির্মাণাধীন দোতলা মার্কেটি ভেঙ্গার কাজ শুরু হয়। স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে এই দোতালা মার্কেটটি ভাঙ্গার কাজ করেন শ্রমিকরা।

জানা গেছে, এই মার্কেটের নিচ তলায় সাতটি দোকান রয়েছে। সেই দোকানগুলোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়। এছাড়া দোতলার উপরের শুধু ছাদ ঢালায়ের কাজ কাজ সম্পন্ন হয়েছে। এই মার্কেট ভাঙ্গার পরে কাটাখালীর বাজারের উত্তরে মসজিদের সামনে অবৈধ দোকানপাট রয়েছে সেগুলো উচ্ছেদ করা হবে।

স্থাপনাগুলো উচ্ছেদের ফলে খালের পানি চলাচল স্বাভাবিক হবে। ফলে বেলঘড়িয়া, শ্যামপুরসহ আশেপাশের এলাকার মানুষ বর্ষা মৌসুমের জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। স¤প্রতি এই খালটি পুনঃসংস্কার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খালটি পদ্মা নদী থেকে হরিয়ান বাইপাস এলাকা পর্যন্ত পুনঃ সংস্কার করা হয়। যদিও খালটি ফলিয়ার বিলে গিয়ে মিশেছে। তবে সংস্কারের এক বছরের মাথায় কাটাখালী পয়েন্টে মেয়র আব্বাস সরু করে আরসিসি ঢালায় দিয়েছে। ফলে খালের বাকি জায়গায় মাটি ও বালু দিয়ে ভরাট করেছে দোতালা মার্কেটটি নির্মাণের কাজ শুরু করেন। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে কিছু দিনের জন্য নির্মাণ কাজ বন্ধ ছিল। তবে পরক্ষণে মেয়র আব্বাস আলী আবার কাজ শুরু করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, এই দ্বোতালা মার্কেটি কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলী নির্মাণ করেছিলেন। তার আগেই একই স্থানে সাত থেকে আটটি বিভিন্ন দোকান ছিল। এই দোকানগুলোতে বিভিন্ন ব্যবসা করে তারা জীবিকা নির্বাহ করতেন। কিন্তু মেয়র আব্বাস দখলে নিয়ে তাদের উচ্ছেদ করে নিজেই দোকালা মার্কেটি নির্মাণের কাজ শুরু করে। অভিযোগ রয়েছে- এই মার্কেটে দোকান বিক্রির নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি।

তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর রহমান বলেন, ‘প্রাক্তন মেয়র আব্বাসের মোট চারটা অবৈধ স্থাপনা আমরা চোখে দেখতে পাচ্ছি। এই চারটা স্থাপনা ভাঙ্গার জন্য ভ্রামম্যাণ আদালত এসেছে; এই ভ্রামম্যাণ আদালত ডিসি মহদায়ের নির্দেশে এই স্থাপনাগুলো উচ্ছেদ করছে।’

পবা উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ এহসান উদ্দিন জানান, এই মার্কেটি সরকারি খালের উপরে। এটি অপসারণের জন্য আমরা তাদেরকে নোটিশ করেছি। এই নোটিশের তারা কোন জবাব দেয়নি। তাই আজ আমরা আইনানুক ব্যবস্থাগ্রহণ করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31