IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহী মহানগর পুলিশের ব্লাড ব্যাংক উদ্বোধন

রাজশাহী মহানগর পুলিশের ব্লাড ব্যাংক উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে মহানগর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে “রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি” এই স্লোগানকে সামনে রেখে সোমবার থেকে নগরীতে যাত্রা শুরু করলো পুলিশ ব্লাড ব্যাংক।

সোমবার বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে আরএমপির “পুলিশ ব্লাড ব্যাংক, এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরএমপি পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি থেকে ফিতার কেটে এবং নিজে স্বেচ্ছায় রক্তদান করে “পুলিশ ব্লাড ব্যাংক এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ নওশাদ আলী ও ডাঃ মুহাম্মদ মাহবুব-উল-আলম, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।

অনুষ্ঠাটি সভাপতিত্ব করেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম।

পুলিশ কমিশনার বলেন, আরএমপিতে পুলিশ ও ননপুলিশ মিলে মোট ৩২১৫ জন কর্মকর্তা কর্মচারী কর্মরত রয়েছেন। অধিকন্তু রাজশাহী জেলা পুলিশ, আরআরএফ, সিআইডি, পিবিআই, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও তাদের পরিবারের সদস্যরা বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহী হতে চিকিৎসা গ্রহণ করে থাকেন। বাংলাদেশ পুলিশের কর্মক্ষেত্রে ঝুকিপূর্ণ দায়িত্ব পালন করাকালে অথবা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার জন্য প্রায়শই রক্তের প্রয়োজন হয়। আর এই রক্ত সংগ্রহ করতে গিয়েই পুলিশ এবং ননপুলিশ সদস্যদের বিড়ম্বনার স্বীকার হতে হয় বা অনেকেই রক্ত সংগ্রহ করতে পারেন না। এইসব দিক বিবেচনায় আরএমপি’র উদ্যোগে “পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি রাজশাহী” স্থাপন করা হয়।

তিনি আরও বলেন, মহানগর মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে আসছে। সেই মানবিক কাজের অংশ হিসেবে সমাজের গরিব, দুঃস্থ অসহায় মানুষের জরুরী প্রয়োজনে “পুলিশ ব্লাড ব্যাংক, আরএমপি রাজশাহী” হতে বিনামূল্যে রক্ত সরবরাহ করা হবে। আইজিপি মহোদয়ের দিকনির্দেশনায় বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে পুলিশকে আরো গণমুখী ও জনবান্ধব করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

ইতোপূর্বে সেই লক্ষ্য অর্জনে করোনা প্রতিরোধে প্রায় দেড় লক্ষ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিরতণ করা হয়েছে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০ হাজারের অধিক অসহায়, দুস্থ, প্রতিবন্ধী নিম্ন আয়ের বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

দরিদ্র অসহায় মেধাবীদের মাঝে শিক্ষোপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শারিরীক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। একই ভাবে আরএমপি’র সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের মেডিকেল টেস্টের ক্ষেত্রে ছাড়ের জন্য পুলিশ কমিশনারের সাথে তিনটি ডায়াগনস্টিক সেন্টার চুক্তিবদ্ধ হয়েছে।

বক্তব্য প্রদানকালে পুলিশ কমিশনার বলেন, পুলিশ ব্লাড ব্যাংক জনসেবায় আরএমপি’র নতুন ডাইমেনশান। এই পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে একদিকে মানবতার চর্চা করে আরএমপি অনন্য উচ্চতায় আসীন হবে, অন্য দিকে জনগণের সাথে পুলিশের দূরুত্ব ঘুচিয়ে জন প্রত্যাশা পূরণে পথ সুগম করবে। রক্তের বিকল্প কেবল মাত্র রক্তই। অন্য কিছুর বিনিময়ে তা পূরণীয় নয়। তিনি স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান। ব্ক্তব্য শেষে পুলিশ কমিশনার পুলিশ ব্লাড ব্যাংকে নিজে স্বেচ্ছায় রক্ত দেন এবং সেখান ব্লাড গ্রুপিং, ব্লাড স্ক্রিনিং এর ব্যবস্থা ছিলো।

এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট ও উন্নয়ন) মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীর তত্ত্বাবধায়ক ডাঃ নজরুল ইসলাম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য কর্মকর্তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31