ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়ারিকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত আসামীরা হলো, জাহিদুল ইসলাম সুমন (৩৮), বাবর আলী (৪৫), হারেজ আলী (৪০), আব্দুল হালিম (৬০), রেজাউল করিম (৩৬) ও মুক্তার (৪০)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় গোয়েন্দা পুলিশের এসআই আবু জোবায়ের ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কাটাখালী থানার মীরকামারী এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৬ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
পুলিশ আরও জানায়, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


