ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হওয়ায় সোমবার নগর ভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ভারপ্রাপ্ত প্রফেসর ড. সেলিম হোসেন, পরিচালক ড. রবিউল আওয়াল, উপ-পরিচালক ছাত্রকল্যাণ মামুনুর রশিদ, আবু সাঈদ, অতিরিক্ত রেজিস্টার দিলীপ কুমার ঘোষ।
আরও উপস্থিত ছিলেন, ডেপুটি রেজিস্টার রকুনুজ্জামান রোকন, প্রকৌশলী নাসির উদ্দিন শাহ, প্রকৌশলী হারুন অব রশিদ, প্রকৌশলী নাঈম রহমান নিবিড়, রাইসুল ইসলাম, শিক্ষক কর্মকর্তাবৃন্দ।


