ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মনোনিত হওয়ায় তাকে রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) পক্ষে শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫ টার দিকে নগর ভবনে মেয়রের দপ্তরে রেডার নেতৃবৃন্দ রাসিক মেয়র লিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় রাসিক মেয়রের আগামির পথ চলা সুদৃঢ় হওয়ায় শুভকামনা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়ের সময় মেয়রের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন রেডার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রেডার সভাপতি তৌফিকুর রহমান লাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাজি, সহসভাপতি এডভোকেট এরশাদ আলী ঈশা, হুসাইন আলী, সাংগঠনিক সম্পাদক মেজবা উল বারি সওদাগর, তথ্য সম্পাদক এসএম সিহাব পারভেজ, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, রেডার সদস্য কবির হোসেন ও উজ্জল কবীর প্রমুখ।


