ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৩৫ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ১০ জন, তানোর থানা ৩ জন, বাগমারা থানা ১০ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ৩ জন ও বাঘা থানা ৩ জনকে আটক করে।
তিনি জানান, আটকৃতদের মধে ২৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও ৫ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ আসামি তরিকুল ইসলাম (৩০) কে এবং পুঠিয়া থানা পুলিশ ৫২ গ্রাম গাঁজাসহ বুলবুলি (৪০) ও শ্রীমতি বেবী রানী (৩০) দেরকে আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


