IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাবিতে মানববন্ধন

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাবিতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানবন্ধনে শিক্ষক ফোরামের সাবেক সভাপতি অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে বক্তারা বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে একজন মানুষের চিকিৎসা পাওয়া গণতান্ত্রিক অধিকার। সেখানে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়া তো কোন অবরাধ করেনি তাহলে ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই ওঠে না। আইনের সাথে রাজনৈতিক বিতর্ক খুবই অপ্রাসঙ্গিক। তিনি বর্তমানে অনেক রোগে আক্রান্ত।

বিভিন্ন শর্তের বেড়াজালে ফেলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে অভিযোগ করে বক্তারা আরও বলেন,
খালেদা জিয়া আপনার রাজনৈতিক মতাদর্শের বিপরীত হতে পারে। কিন্তু সবার আগে সে এই দেশের একজন নাগরিক। এমন অবস্থায় তার চিকিৎসার ব্যবস্থা করা সরকারের নৈতিক দায়িত্ব। মুক্তিযুদ্ধে যাদের সবচেয়ে বড় ভুমিকা রয়েছে তাকে আইনের ফাঁকফোকর দেখিয়ে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে।

এসময় খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করতে বিদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

এসময় দর্শন বিভাগের অধ্যাপক ড. আরিফুল ইসলাম এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের অধ্যাপক ড. মাসুদুল হাসান খানের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য দেন, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাহেদ জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ফজলুল হক, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সহ-সভাপতি ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রশীদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহান, আরবি বিভাগের অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসুদ, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দিল আরা হোসেন, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. সৈয়দা আফরীনা মামুন অধ্যাপক ড. আশরাফুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সের অধ্যাপক ড. সৈয়দ সরওয়ার জাহান ও একই বিভাগের ড. এস এম কামরুজ্জামান।

এছাড়াও মানববন্ধনে প্রায় অর্ধশত শিক্ষক উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31