ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকতাদের সমন্বয়ে “কর্মকর্তা সমিতি, রুয়েট” নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ ও ১১ সদস্য বিশিষ্ট অহ্বায়ক কমিটি গঠিত হয়।
বুধবার বেলা সাড়ে ১২ টায় রুয়েটের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে “কর্মকর্তা সমিতি, রুয়েট” এর সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে এই নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেনসহ বিভিন্ন দপ্তর/বিভাগ/শাখা এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
নবগঠিত “কর্মকর্তা সমিতি, রুয়েট” এর কমিটির তালিকা :
আহবায়ক:
আরিফ আহম্মদ চৌধুরী (অতিরিক্ত রেজিস্ট্রার, রেজিস্ট্রার দপ্তর)।
সদস্য:
১। নাজিম উদ্দিন আহম্মদ (কম্পট্রোলার)
২। ডাঃ মোকসেদ আলী (চীফ মেডিকেল অফিসার)
৩। প্রকৌশলী শাহাদৎ হোসেন (প্রধান প্রকৌশলী)
৪। মাহবুবুল আলম (ভারপ্রাপ্ত চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার)
৫। দিলীপ কুমার ঘোষ (অতিরিক্ত রেজিস্ট্রার, শিক্ষা শাখা)
৬। আশফাকুল বারী চীফ টেকনিক্যাল অফিসার, যন্ত্রকৌশল বিভাগ)
৭। প্রকৌশলী হারুন অর রশিদ (সহকারী প্রকৌশলী, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর)
৮। প্রকৌশলী নাসির উদ্দিন শাহ্ (সেকশন অফিসার, যানবাহন শাখা)
৯। প্রকৌশলী রাইসুল ইসলাম (সেকশন অফিসার, গবেষণা ও সম্প্রসারণ দপ্তর)
১০। প্রকৌশলী নাঈম রহমান নিবিড় (সহকারী প্রকৌশলী, প্রকৌশল শাখা)


