ধূমকেতু প্রতিবেদক : জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য হওয়ায় রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীয়া সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে নগর ভবনের মেয়রের দপ্তরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হয়।
এসময় উপস্থিত ছিলেন,রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীয়া সংস্থার সহ সভানেত্রী কিবরিয়া আক্তার বানু,সাধারণ সম্পাদক মাকসুদা আলম,সহ সম্পাদিকা নাহারুন নেছা শিমুল,নিরবাহী সদস্য মমতাজ মহল, হেলেন খান,জিন্নাতুন নেছা,কোষাধ্যক্ষ জাহান আরা বেগম


