ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় ৯ ডিসেম্বর’২০২১ তারিখে নগরীর মাইডাস রেস্টোরেন্ট এ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক নেতৃত্বেও ভূমিকা বিষয়ক গোলটেবিল বৈঠকের আয়োজন করে। বৈঠকে মূলত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা করা হয়।
নারীদের প্রতি কুরুচিপুন মতামত দেয়া থেকে বিরত থাকা এবং নির্যাতিত নারীদের পাশে থেকে, তারা যেনো সঠিক বিচার পায় এই বিষয়ে আলোকপাত করা হয়। এখানে বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতীয়তাবাদী দলের রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দ, শুসীল সমাজরে প্রতিনিধিহন গুরুত্বারোপ করেন।
এই অনুষ্ঠানে প্যানেল হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবদুস সামাদ, রাজশাহী নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা, জেলা বিএনপির সদস্য ও সাবেক এমপি জাহান পান্না, সদস্য সচিব অধ্যক্ষ বিশ্বনাথ সরকার, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, রাজশাহী জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক এ্যাড. নাসরিন আকতার মিতা, ডেমেক্রেসি ইন্টারন্যাসনালের রাজশাহী বিভাগীয় রিজওনাল ম্যানেজার আসমা আকতারসহ ডিআই এর ফেলো, মাস্টার ট্রেইনার ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
এসময় আইনের সঠিক বিচার যেনো হয় এবং কেউ ধর্ষিত হলে তাকে যেনো সামাজিকভাবে কোনো হেনস্থা করা না হয় এই মর্মে সবাই দাবি জানান।
উল্লেখ্য, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই) শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বিশ্ব অর্জনের লক্ষ্যে সক্রিয় নাগরিকবৃন্দ ও সংবেদনশীল সরকারসমূহকে সহায়তা প্রদান করছে এবং সুশীল সমাজ ও রাজনৈতিক দলসমূহকে সাথে নিয়ে কাজ করছে।


