ধূমকেতু প্রতিবেদক : কমলা রঙের বিশ্ব গড়ি, নারী নির্যাতন বন্ধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর ২০২১ রাজশাহীর বাঘায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি পালন করা হয়।
উপজেলা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঘা ব্র্যাক অফিসের অফিসার সেলপ মোমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা ।
স্বাগত বক্তব্য রাখেন, বাঘা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস।
আরো বক্তব্য রাখেন, বাঘা প্রানীসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, জয়িতা ও পল্লীসমাজ নেএী হাসি বেগম, ববিতা খাতুন।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পল্লীসমাজ সংগঠন, ভুক্তভোগী, শিক্ষক শিক্ষার্থীসহ জয়িতারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে ৫ ক্যাটাগরির ৫ জন নির্বাচিত জয়িতাকে সন্মাননা প্রদান করা হয়েছে।


