ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ভ্যাট দিবস ২০২১ উপলক্ষে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত।
এ উপলক্ষে শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটোরিয়ামে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা ট্যাক্সেস আপীলাড ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হাফিজ আহমেদ মুর্শেদ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, কর অঞ্চলের কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।
সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার লুৎফর রহমান।
এসময় রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


