IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাবিতে শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ প্রতিযোগিতা

রাবিতে শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ প্রতিযোগিতা

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাচ্ছে সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ ২.০। বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম) ও রাবি ক্যারিয়ার ক্লাবের উদ্দোগে আয়োজিত হবে প্রতিযোগিতাটি।

শনিবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে আরইউসিসি’র সভাপতি চার্লস অপু ফলিয়া জানান, সাপ্লাই চেইন রিসার্চ চ্যালেঞ্জ এর মাধ্যমে শিক্ষার্থীরা সাপ্লাই চেইন সম্পর্কে নিবিড়ভাবে জানতে পারবে এবং গবেষণায় নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে। প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে থাকবে ইন্টারন্যাশনাল জার্নাল ‘সাপ্লাই চেইন ইনসাইডার’এ রিসার্চ পেপার প্রকাশের সুযোগ। প্রতিযোগিতার প্রথম ২০ টি টিমের রিসার্চ পেপার সেখানে প্রকাশিত হবে বলে জানান তিনি।

তিনি জানান, যেকোনো বিষয়ের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবিধা পাবে। প্রতিযোগিতায় দুইটি রাউন্ড থাকবে। চলতি মাসের ৫ তারিখ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার নিবন্ধন নতুন বছরের ৩ জানুয়ারী শেষ হবে। প্রতিযোগিদের আগামী ৪ মার্চের মধ্যে রিসার্চ পেপার জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম রাউন্ডের ফলাফল আগামী ৩ এপ্রিল প্রকাশিত হবে এবং এপ্রিল মাসেই রাবিতে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে।

লিখিত বক্তব্যে সভাপতি আরও বলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের ৩ থেকে ৫ সদস্যের দল গঠন করতে হবে এবং অংশগ্রহণমূলক ফি হিসাবে ১হাজার ২০ টাকা প্রদান করতে হবে। প্রত্যেক অংশগ্রহণকারীকে স্টুডেন্ট আইডি কার্ডের একটি স্ক্যান কপি জমা দিতে হবে। এবং প্রতিযোগিরা চাইলে, রাবি ক্যারিয়ার ক্লাব কর্তৃক স্থাপিত নির্দিষ্ট বুথে এসে টাকা প্রদান করে ফরম পূরণ করতে পারবে।

পুরষ্কারের বিষয়ে তিনি বলেন, প্রতিযোগিতায় বিজয়ী দলকে ৫০ হাজার, ১ম রানারআপ দলকে ৩০ হাজার ও ২য় রানারআপ দলকে ২০ হাজার টাকা নগদ প্রদাণ করা হবে। সেই সাথে প্রথম ৬০ টিমের জন্য থাকছে বিআইএইচআরএম সাপ্লাই চেইনের সাপ্লাই চেইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (এসসিইএম) অথবা এসোসিয়েট চার্টার্ড সাপ্লাই চেইন প্রোফেশনালস (এসিএসসিপি)’র কোর্সের উপর প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকা সমমানের স্কলারশিপ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাবি উপ-উপাচার্য ও ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক অধ্যাপক চৌধুরী জাকারিয়া, আরইউসিসি’র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক স্বপ্নিল রহমান, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’র সহকারী পরিচালক এম আব্দুল আলিম এবং মুনিরা জান্নাতুল কোবরা, বিআইএইচআরএম’র প্রধান প্রোগ্রাম পরিচালক সাইফুদ্দীন আহমেদসহ আরইউসিসি’র অন্যান্য সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31