ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ১৯ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা ৩ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ৪ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১০ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৬ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ৭ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


