ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সদস্য এনামুল হক কলিন্স এর বড় বোন ও বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী নিউ গভঃ ডিগ্রী কলেজ শাখার সভাপতি মাইনুল ইসলাম বাপ্পির মাতা আশানুর বেগম মিনা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রোববার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এদিকে, বাদ যোহর নগরীর হাজী লাল মোহাম্মদ ঈদগাহ্ ময়দানে মরহুমার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযা নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু।
আরও উপস্থিত ছিলেন, আইন সম্পাদক অ্যাড. মুসাব্বিরুল ইসলাম, সদস্য ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম ও সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ প্রমুখ।


