IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> শ্রদ্ধায় স্মরণে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

শ্রদ্ধায় স্মরণে রাবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : নানান আয়োজন আর যথাযোগ্য মর্যাদায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, “১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাঙালী জাতিকে শেষ করে দেওয়ার সর্বশেষ একটা প্রচেষ্টা ছিল। কিন্তু আমরা বঙ্গবন্ধুর সাহচার্যে সেখান থেকে ঘুরে দাড়িয়েছি। কিন্তু দীর্ঘ ৫০ বছরে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর পুরু বালুর স্তর জমেছে।

কিন্তু কোনো কিছুর পরিবর্তন হঠাৎ করে হয়না উল্লেখ করে উপাচার্য বলেন, আমরা সবে এসেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনে। আমরা চেষ্টা করছি, আস্তে আস্তে সব ধুলোর স্তরকে সরানোর। সময় সুযোগ এবং রাজনৈতিক স্থিরতা এলে মুক্তিযুদ্ধের বিরোধী সবকিছুকেই অপসারণ করব এবং তার স্থলে মুক্তিযুদ্ধের গৌরবকে প্রতিস্থাপন করব। তারই ধারাবাহিকতায় আমরা হাসান আজিজুল হককে আমাদের পাশে রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করেছি।”

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল-ইসলামের সভাপতিত্বে এসময় সভার মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক জুলফিকার মতিন। এসময় শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন শহীদ সুরঞ্জন সমাদ্দারের স্ত্রী সম্পা সমাদ্দার ও শহীদ মীর আব্দুল কাইয়ুমের মেয়ে অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া।

বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী জাকারিয়া।

অনুষ্ঠানে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যাপক তারিকুল হাসান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনীল কুমার সরকার ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা বক্তব্য দেন।

এছাড়াও রাবি শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, বিভাগ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে, দিনের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসন ভবন, বিভিন্ন আবাসিক হল ও অন্যান্য ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল সোয়া ৮টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ স্মৃতিসংগ্রহশালার পক্ষ থেকে প্রভাতফেরী নিয়ে শহীদ মিনার ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করেন তারা।

এদিকে বাদ জোহর কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় শহীদ বুদ্ধিজীবী চত্বরে প্রদীপ প্রজ্জ্বালন, সন্ধ্যা ৬টায় কৌশিক সরকারের নির্দেশনায় নাটক ‘জয়জয়িতা’ মঞ্চস্থ হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ‘সাবাস বাংলাদেশ’ চত্বরে প্রামাণ্যচিত্র ‘রক্তে যারা শুধলো মায়ের ঋণ’ ও ‘বধ্যভূমিতে একদিন’ প্রদর্শিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31