IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচিতে পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় নগরীর টিঁবাধ সংলগ্ন বাবলাবন বধ্যভূমি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এসময় রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পূর্বে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বক্তব্য দেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাতাজ করা হয়।

মোনাজাত পরিচালনা করেন, সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মামুনুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

আরও উপস্থিত ছিলেন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নুর-ঈ-সাঈদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নিলুফার ইয়াসমীন, নির্বাহী প্রকৌশলী সুব্রত সরকারসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ।

এদিকে, বাদ যোহর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরভবন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে রাসিকের সচিব মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ আবুল খায়ের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31