ধূমকেতু প্রতিবেদক : তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের নিয়ে মঙ্গলবার দিনব্যাপি মানবাধিকার, জেÐার সমতা ও নেতৃত্ব বিকাশ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্ট হলরুমে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডায় অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে অত্র সংস্থার সভাপতি মোহনা সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, দিনের আলো হিজড়া সংঘের প্রকল্পের ফাইনান্স অফিসার মোস্তাক আহম্মেদ, কমিউনিটি মবিলাইজার আব্দুল মালেক ও আব্দুর রহমান।
প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন, অত্র প্রকল্পের প্রোগ্রাম অফিসার রায়হানুল হক রায়হান। প্রশিক্ষণে রাজশাহী জেলার বিভিন্ন থানা থেকে আগত মোট ২০ জন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির সদস্য অংশ গ্রহণ করেন।


