ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, বাগমারা থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন ও চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।
তিনি জানান, গোদাগাড়ী মডেল থানা পুলিশ লাতুয়া কর্মকার (৫৮) কে ১০লিটার চোলাইমদ ও সাহাবুল (৩৩) কে ০৫গ্রাম হেরোইনসহ আটক করে। বাগমারা থানা পুলিশ আবুল হোসেন (৩৫) ও শাহীনুর রহমান (৩০) কে ৫ লিটার চোলাইমদসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ কাজলী (৩৬) কে ০৪গ্রাম হেরোইনসহ আটক করে।
এদিকে, চারঘাট মডেল থানা পুলিশ রান্টু মোল্লা (৫০) ও রবিউল ইসলাম (৫২) কে ৬০০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মির্জা মাহাবুব (৩২) কে ১ গ্রাম হেরোইন এবং ১০পিচ ইয়াবাসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


