ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে গত ২৪ ঘন্টায় অভিযানে চালিয়ে ২১ জনকে আটক করেছে মহানগর পুলিশ।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) নগরীর বিভিন্নস্থানে থানা ও ডিবি পুলিশ অভিযান তাদের গ্রেপ্তার করে।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, বোয়ালিয়া মডেল থানা৫ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ১ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ২ জন, কর্ণহার থানা ২ জন, দামকুড়া থানা ২ জন ও ডিবি পুলিশ ১ জনকে আটক করে।
আটকৃতদের মধ্যে ১২ জন ওয়ারেন্টভূক্ত আসামী ও ৮ জন মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক মামলায় অভিযুক্ত আসামীদের হেফাজত হতে মোট ২৭ গ্রাম হেরোইন, ০৫ বোতল ফেন্সিডিল ও ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


