ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের আয়োজনে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১ টার দিকে নগরীর কেশবপুরস্থ পুলিশ লাইন্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম।
সভাপতিত্ব করেন, রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।

বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদুল হক মাস্টার।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।


