IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরেই রাজশাহীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নামে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানাতে। আর সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী জেলা পুলিশ লাইনসে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এ ছাড়া সূর্যদয়ের সাথে সাথে রাজশাহীর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনসহ বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এর আগে প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও মহানগর বিএনপিসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা। সকালে দলীয় কার্যালয়ের স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে মহানগর আওয়ামী লীগ। পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালি শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এ সময় অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে সকাল ৯টায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ, প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহে আলোকসজ্জা এবং জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা দ্বারা সজ্জিত করা হয়।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালক আব্দুর রশীদ।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, ভারপ্রাপ্ত সচিব নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফুল হক প্রমুখ।

এদিকে বেলা ১১টায় নির্বাহী পরিচালক আব্দুর রশীদের সভাপতিত্বে বিএমডিএ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে বিএমডিএ জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিকালে শপথ অনুষ্ঠানে যোগ দেন বিএমডিএ’র কর্মকর্তা- কর্মচারীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31