ধূমকেতু প্রতিবেদক : আজ ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নগরীর রিভার ভিও স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি তাহমিনা রহমান শিশিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রুনা লায়লা। তিনি বলেন, খেলাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করাটাই আসল হার জিত তো থাকবেই।
তিনি আরও বলেন, প্রথম বারের মত বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার যৌথ এ আয়োজন ছিল উপভোগ্য ও অত্যন্ত চমৎকার। সেই সাথে এত প্রাণবন্ত আয়োজন বারবার হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদা আলম রোজি, সহ সভাপতি কিবরিয়া আক্তার বানু, কোষাধক্ষ্য জাহানারা বেগম।
আরও উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিকা খানম ছবিসহ বিভাগীয় ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দরা।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সীদের দৌড় প্রতিযোগিতা ও বালিশ খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।


