ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মহান মুক্তিযুদ্ধের সকল শ্রেণীর আত্মত্যাগীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু চত্বর আলুপট্টি মোড় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে রাজশাহী কলেজ শহীদ মিনারে ফুলের ডালা দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
শহীদ মিনারের একপাশে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক অঞ্জনা সরকারসহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। সেখানে স্বল্প পরিসরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কল্পনা রায়।
স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। কর্মসূচি পরিচালনা করেন, সাংগঠনিক সম্পাদক আলিমা খাতুন।
এসময় অংশগ্রহণকারী ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সদস্যবৃন্দ।


