ধূমকেতু প্রতিবেদক : বেসরকারী ও মানবাধিকার উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) মহান বিজয় দিবস ও স্বাধীনতার সূবর্ন জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের পক্ষে সংস্থার সদস্যসহ সহযোগি সংস্থার প্রতিনিধিদের নিয়ে রাজশাহী ভূবন মোহন পার্কে অবস্থিত স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি ফুলেল তোরা অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়ে।
শ্রদ্ধা নিবেদনকালে শহীদ বেদিতে বীর শহদীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় লফস এর নির্বাহী পরিচালক ও বিএনএফ এর সাবেক নির্বাহী কমিটির সদস্য শাহানাজ পারভীন, সংস্থার আইন সম্পাদক এ্যাড. শাহিনুল হক মুন, কোষাদক্ষ শহিদুর রহমার, প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এ্যাসিসটেন্ট সুলতানা রিজিয়া, সহযোগি সংস্থা প্রতিবন্ধি সেচ্ছাসেবী সংস্থার প্রধান আলী আকবর, নিবুস এর নির্বাহী পরিচালক জাকির হোসেন, পরিচালক তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজয় দিবস উপলক্ষে লফস এর সাথে পিনাকল স্টাডি হোম এর শিক্ষকবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক সেকেন্দার হোসেন, সহকারী প্রধান শিক্ষক সূপর্না ভদ্র, চামেলী খাতুন, শিক্ষক চন্দনা রানী, টুুম্পা পাল অংশ নেন।


