IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> টপ নিউজ >> চারঘাটে দু’পক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ী নিহত

চারঘাটে দু’পক্ষের সংঘর্ষে মাদক ব্যবসায়ী নিহত

লাশ উদ্ধার, মৃতদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় শিলন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শিলন উপজেলার ঝিকরা জোয়ার্দ্ধারপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। 

রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের ঝিকরা জোয়ার্দ্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। তবে পুলিশের দাবি বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়রা জানায়, উপজেলার ঝিকরা গ্রামের নকিম উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী সম্রাট আলীর গত বৃহস্পতিবার বেশ কিছু ফেন্সিডিল ও ইয়াবা হারিয়ে যায়। এ ঘটনায় সম্রাট অপর মাদক ব্যবসায়ী একই এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে শিলন আলী (৩০) কে অভিযুক্ত করে। এ ঘটনাকে কেন্দ্র করে সম্রাট গ্রুপ ও শিলন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় রোববার বিকেলে ঝিকরা এলাকায় মাদক ব্যবসায়ী সম্রাট গ্রুপ ও শিলন গ্রুপের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শিলন গ্রুপের প্রধান শিলন আহত  হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলনকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এ দিকে এ ঘটনার সংবাদ পেয়ে চারঘাট-বাঘার সার্কেল সহকারী পুলিশ সুপার প্রণব কুমার ঘটনাস্থল পরিদর্শন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির মুখোমৃখি করা হবে নিহতের পরিবারকে আশস্থ করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরদহ ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান মধূ।

মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গৗর আলম জানান, মুলত তারা দুজনেই মাদক ব্যসায়ী। পূর্বের জের ধরে তাদের মধ্যে কথা কটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে। এতে শিলন নামে একজন মৃত্যুবরণ করেন। তবে এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচার নিশ্চিত করা হবে।  

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31