IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহীতে মৃত ছাগলের মাংসসহ আটক ৪

রাজশাহীতে মৃত ছাগলের মাংসসহ আটক ৪

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মৃত ছাগলের মাংস ও রুগ্ন-অসুস্থ ছাগলের মাংস সরবরাহের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় আসামীদের কাছ থেকে ১৫০ কেজি মৃত ছাগলের মাংস, ৪ টি মৃত জবাই করা ছাগল ও ২৭ টি রুগ্ন-অসুস্থ ছাগল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত আসামীরা হলো, নগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার মশিউর রহমান আপেল, ফাইসাল এবং সহযোগী কায়েস ও ফয়সাল হোসেন।

ঘটনা সূত্রে জানা যায়, গত ১৮ ডিসেম্বর বিকেলে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক রেজাউল হাসান, এসআই মাহফুজুর রহমান ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা হতে মৃত ছাগলের মাংস, মৃত জবাই করা ছাগল ও রুগ্ন-অসুস্থ ছাগল রাজশাহী শহরের বিভিন্ন খাবার হোটেলে সরবরাহ করার উদ্দেশ্যে নিয়ে আসছে।

উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক বালিয়ার মোড় হতে ঢাকা মেট্রো-ন-১৬-৫২০৫ নামক পিকআ ভ্যানসহ চার জনকে আটক করে। এসময় পিকআপ ভ্যান তল্লাশী করে ১৫০ কেজি মৃত ছাগলের মাংস, ৪ টি জবাই করা মৃত ছাগল ও ২৭ টি রুগ্ন-অসুস্থ ছাগল উদ্ধার হয়।

গেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা মাংস সরবরাহ করা সংক্রান্তে কোন বৈধ কাগজ-পত্র বা কোন পশু ডাক্তারের উপস্থিতিতে পরীক্ষা করে জবাই করা হয়েছে কি’না এ সংক্রান্তে তারা কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি।

পরবর্তীতে ডিবি পুলিশ বস্তা ভর্তি মাংস ও জবাইকৃত ছাগল গুলো পরীক্ষার জন্য রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের নিয়ে যায়। সেখানে জেলা সেনেটারী ইন্সপেক্টর পরীক্ষানিরীক্ষা করে ছাগলগুলো মৃত অবস্থায় জবাই করা হয়েছে ও মাংসগুলোও মৃত ছাগলের মাংস এবং জীবিত ছাগলগুলো রুগ্ন-অসুস্থ ও স্বাস্থ্য সম্মত নয় বলে জানান।

বিষয়টি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর’কে অবহিত করা হয়। জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকা থেকে মৃত ছাগলের মাংস ও মৃত জবাই করা ছাগল এবং রুগ্ন-অসুস্থ ছাগল স্বল্প মূল্যে ক্রয় করে মহানগরের বিভিন্ন খাবার হোটেল, রেস্তোরা, চাইনিজ রেস্টুরেন্ট, বিরিয়ানী হাউজ, জেলখানা, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল ও বাজারে সরবরাহ করে আসছে।

আটকৃতরা সাহেব বাজারের মাংস পট্টি সমিতির সভাপতি-সেক্রেটারী, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা, সাধারণ জনগণ, উপস্থিত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সামনে তারা ভবিষ্যতে এরুপ অপরাধ করবে না মর্মে স্বীকারোক্তি প্রদানপূর্বক ক্ষমা প্রার্থনা করে। আটককৃতদের এহেন কর্মকান্ডের জন্য ক্ষমা প্রার্থনা করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ হওয়ায় জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আটকৃতদের অপরাধ বিবেচনা করে মৃত ছাগলের মাংসের মালিক মশিউর রহমান আপেল ও ফাইসাল’কে ৮০ হাজার টাকা করে মোট এক লক্ষ ষাট হাজার টাকা জরিমানা করে এবং জবাইকৃত মৃত ছাগল এবং মৃত ছাগলের মাংস মাটিতে পুতে ধ্বংস করেন।

রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত, ভেজাল খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ ও ভেজাল খাদ্যপণ্য ক্রয়-বিক্রয় নির্মূল করার লক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31