ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল রোববার নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিক নাম নাজিম উদ্দীন (৫০)।
রামেক হাসপাতালে সূত্রে জানা যায়, রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের পাঁচতালায় কাজ চলাকালীন সময়ে নিচ থেকে উপরে ইট উঠানো হচ্ছিল। এ সময় পাঁচতলার ছাদ থেকে মাথায় ইট পড়ে নির্মাণ শ্রমিক নাজিমের মাথায়। এতে সে গুরুতর আহত হলে তাকে হাসপাতালের ৮ নং ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুহুল আমিন জানান, মৃত নির্মাণ শ্রমিকের মরদেহ হাসপাতালেই রয়েছে। এখন আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


